Home

Tuesday, 26 July 2016

কল্যাণপুরে নিহত জঙ্গিদের ছবি প্রকাশ, নাম-ঠিকানা জানানোর আহ্বান

কল্যাণপুরে নিহত জঙ্গিদের ছবি প্রকাশ, নাম-ঠিকানা জানানোর আহ্বান

সময়ের কণ্ঠস্বরঃ আজ মঙ্গলবার সকালে যৌথ বাহিনির ‘স্ট্রোম টুয়েন্টি সিক্স’ অভিযানে রাজধানীর কল্যাণপুরে নিহত নয় জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে তাদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানাতে আহ্বান জানানো হয়েছে।
নিহতদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে তা ডিএমপি’র ফেসবুক পেজে (https://www.facebook.com/dmpdhaka/?fref=ts) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
jongiরাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে একটি বাসার পাঁচতলায় মঙ্গলবার ভোররাতে পুলিশের অভিযানে ৯ জন নিহত হয়। অভিযানের সময় রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।
আটক জঙ্গি রাকিবুল হাসানের কাছ থেকে আটজনের নাম জেনেছে পুলিশ। তারা হলো- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির ও তাপস। আরেকজনের নাম জানা যায়নি।

No comments:

Post a Comment